ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রাজধানীতে ট্রাক থেকে পড়ে যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২১,  5:02 PM

news image

রাজধানীর বংশালে দাঁড়িয়ে থাকা মালাবাহী ট্রাক থেকে পড়ে আখিল (৩০) নামে এক যুবক মারা গেছেন। আখিল ওই ট্রাক চালকের সহকারী হিসেবে কাজ করতেন। বংশালে মালাবাহী ট্রাক থেকে পড়ে যুবক নিহত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার বাড়ি বগুড়া কাহালু উপজেলা কাহালুবাজার এলাকায়। বাবার নাম নুরুল ইসলাম। গ্রামেই থাকতো সে। নয়াবাজারের ‘ইদ্রিস আলী এন্টারপ্রাইজের’ মালিক মো. ইদ্রিস আলী জানান, আখিল ট্রাক হেল্পার। বুধবার রাতে তারা বগুড়া থেকে ট্রাক নিয়ে ঢাকার আসে। ভোরে তার দোকান থেকে কাগজ ট্রাকের লোড করেছিল। আখিল ট্রাকের উপর উঠে রশি বাধার সময় রশি ছিঁড়ে সেখান থেকে নিচে পড়ে যায়। এ সময় তার মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, ট্রাকের উপরে কাজ করার সময় সেখান থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম