ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৫,  5:10 PM

news image

রাজধানীর বিজয় সরণি এলাকায় ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম মো. রাকিব (৩০)। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে। একটি প্রাইভেট কোম্পানির চাকরিরত রাকিব ফার্মগেটে থাকতেন। নিহতের বোন মারিয়া আক্তার বলেন, আজ ভোরে আমার ভাই বাইসাইকেল চালিয়ে কাজে যাচ্ছিল। বিজয় সরণি মোড়ে একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয় আমার ভাই। পরে পথচারীদের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন’ এ বিষয়ে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোল্লা গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম