ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে গণপিটুনি

#

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২৫,  6:21 PM

news image

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে মো. তুহিন (২৬) ও আব্দুল হাকিম মিয়া (২৫) নামে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (১৩ অক্টোবর) ভোরে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল করিম গণমাধ্যমকে বলেন, যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ভোরে ছিনতাই করার সময় স্থানীয় জনতা গণপিটুনি দিলে দুইজন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তিনি আরও বলেন, এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম