ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাজধানীতে ছাদ থেকে পড়ে ঢামেকের এক নার্সের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২২,  5:24 PM

news image

রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকায় চারতলা ভবনের ছাদ থেকে পড়ে আতাউল করিম অপু (৫০) নামের এক নার্সের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টায় মৃত ঘোষণা করেন। আতাউল করিম অপুর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা এলাকায়। বর্তমানে ‍তিনি সবুজবাগের দক্ষিণগাঁও ২৯৬ নম্বর বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন। নিহতের বড় ভাই রেজাউল করিম বলেন, অপু ফজরের নামাজ পড়ে সকালে ছাদে যায় ফুলের গাছ দেখতে। গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় অসাবধানতাবশত চারতলার ছাদ থেকে নিচে পড়ে যায় সে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, অপুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সবুজবাগ থানায় জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম