ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাজধানীতে ছাত্র ইউনিয়ন নেতার আত্মহত্যা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২২,  5:11 PM

news image

ছাত্র ইউনিয়নের একাংশের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাদাত মাহমুদ আত্মহত্যা করেছেন। জানা গেছে, বুধবার (২৯ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় আত্মহত্যা করেন তিনি। ধানমন্ডির তাকওয়া মসজিদে এশার নামাজের পর জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে বলেন, প্রাথমিক তদন্তে ও পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, পড়াশোনা ও অন্যান্য কারণে হতাশায় ছিলেন সাদাত। ধারণা করা হচ্ছে সেখান থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি একটা সুইসাইডাল নোট পেয়েছি আমরা। এই ঘটনায় মামলা করা হয়েছে এবং তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিষয়টি জানিয়ে বুধবার রাতে শোকবার্তা দিয়েছে ছাত্র ইউনিয়ন। সংগঠনের একাংশের সভাপতি মো. ফয়েজউল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীল এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর সংসদ সাবেক সাংগঠনিক সম্পাদক সাদাত মাহমুদ আজ (২৯ জুন) দুপুরে ঢাকার ধানমন্ডির নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম