ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

রাজধানীতে চালককে হত্যা করে রিকশা ছিনতাই

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২৫,  5:30 PM

news image

বাড্ডা আফতাবনগরে চালককে হত্যা করে ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহত ওই রিকশাচালকের নাম আব্দুস সালাম (৬৫)। রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে দশটার দিকে আফতাবনগর চায়না প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম শেরপুর সদর উপজেলার যুগনিবাগ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।  নিহতের ভাতিজা মো. সুজন বলেন, তার চাচা সালাম পাঁচদিন আগে গ্রাম থেকে ঢাকায় রিকশা চালানোর উদ্দেশ্যে আসে। শনিবার সন্ধ্যায় মেরুল বাড্ডায় গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হয়েছিল। আফতাবনগর চায়না প্রজেক্ট এলাকায়  যাত্রীবেশে ছিনতাইকারীরা ভারী বস্তু বা রড দিয়ে তার মাথায় আঘাতে হত্যা করে রাস্তায় ফেলে রেখে রিকশাটি নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে তাকে মাথায় আঘাতপ্রাপ্ত রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাড্ডা থানার উপ-পরিদর্শক এসআই মো. মাহফুজুল হাসান ফারুক। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এটি ছিনতাইয়ের ঘটনায় হত্যাকাণ্ড ছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কিনা সে বিষয়ে ও তদন্ত করে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম