ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্বামী-ভাগ্নির পর ফাহিমার মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২৬,  4:59 PM

news image

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়া একই পরিবারের তিনজনই মারা গেছেন।

শনিবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোছা. ফাহিমা (২১)। এর আগে তার স্বামী শাহিন এবং ভাগ্নি হাফছাও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) ভোরের দিকে ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ফাহিমা, তার স্বামী শাহিন এবং ভাগ্নি হাফছা।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তিনজনকে ভর্তি করা হয় এবং নিবিড় পরিচর্যায় চিকিৎসা চলছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ভাটারা এলাকার ওই বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে শনিবার রাত ১১টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ফাহিমার মৃত্যু হয়। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে তার ভাগ্নি হাফছার মৃত্যু হয়, যার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। এ ছাড়া স্বামী শাহিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম