ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাজধানীতে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৫,  6:20 PM

news image

রাজধানীতে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে হাইকোর্টের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম জানান, খবর পেয়ে হাইকোর্টের সামনের রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই নারী আর বেঁচে নেই। এসআই আরও জানান, আশপাশের লোকদের জিজ্ঞেস করে জানতে পারি ওই নারী রাস্তা পারাপারের সময় কোন এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম