ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাজধানীতে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২২,  5:15 PM

news image

রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মসজিদের সামনে গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. অলিউল্লাহ মোল্লা (৬০)। তার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার নোয়াগাঁও গ্রামে। রমনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রানা মাহমুদ এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে কাকরাইল মসজিদের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ নেয় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, এ ঘটনায় গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম