ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাজধানীতে আবাসিক হোটেলে থেকে ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২২,  8:31 PM

news image

রাজধানীর উত্তরায় মেরিনো হোটেল থেকে ডুগাল্ড ফিনলাসন (৬০) নামে এক ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ৪ নম্বর সেক্টর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রহমান জানান, খবর পেয়ে সকালে হোটেলটির দ্বিতীয় তলার ১০৮ নম্বর রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে জানা গেছে, তিনি চলতি মাসের ২০ তারিখে ওই হোটেলে রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। বুধবার রাতেও তিনি খাওয়াদাওয়া করেছেন। সকালে তার এক চাইনিজ বন্ধু হোটেলে এসে তাকে ডাকাডাকি করেন। তবে কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে দেখেন বাথরুমের ভেতরে মৃত অবস্থায় পড়ে আছেন তিনি। সঙ্গে সঙ্গে থানায় খবর দেয়া হয়। তিনি বলেন, টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম