ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রাজধানীতে আজ থেকে গেটলক ও সিটিং সার্ভিস বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২১,  6:01 PM

news image

মালিক সমিতির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীতে সিটিং সার্ভিস ও ওয়েবিল সিস্টেমে গণপরিবহন চলাচল বন্ধ হচ্ছে আজ (১৪ নভেম্বর) থেকে।পরিবহন মালিক সমিতির দেওয়া তিন দিনের ডেডলাইন শেষ হয়েছে শনিবার (১৩ নভেম্বর)। সেই হিসেবে আজ রোববার থেকে গণপরিবহনে সিটিং সার্ভিস ও ওয়েবিল সিস্টেম বন্ধ হচ্ছে।

গত বুধবার (১০ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন সমিতির কার্যালয়ে বাস ভাড়া বৃদ্ধি বিষয়ে সংবাদ সম্মেলন করে পরিবহন মালিক সমিতি।এতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্যাহ জানান, তিন দিনের মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সিটিং এবং গেটলক সার্ভিস থাকবে না এবং ওয়েবিল সিস্টেমেও আর বাস চলবে না। গাড়িতে ভাড়ার চার্ট ঝুলিয়ে দেওয়া হবে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা গেছে, পরিবহনগুলোতে সিটিং সার্ভিসের নামে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। নির্ধারিত দূরত্বে কতজন যাত্রী উঠছে সেটা গণনা করার জন্য চালু করে ওয়েবিল পদ্ধতি। একজন লাইনম্যান নির্ধারিত দূরত্বে একটি কাগজে যাত্রীর সংখ্যা লিখে স্বাক্ষর করে দেন। কম যাত্রী নিয়ে বেশি ভাড়া আদায়ের জন্য ওয়েবিল নামের এ পদ্ধতি চালু করেছিল বাস মালিকরা এমন অভিযোগ করেন যাত্রীরা।আর এ পদ্ধতির মাধ্যমেই অতিরিক্ত ভাড়া আদায় করা হয় যাত্রীদের কাছ থেকে। সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্যাহ জানিয়েছেন, রোববার থেকে কোনো গেইটলক ও সিটিং সার্ভিস চললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মালিক-শ্রমিকদের সমন্বয়ে বিষয়টি মনিটরিং করা হবে বলে জানান তিনি। উল্লেখ্য, ডিজেলের দাম পুনর্নির্ধারণের কারণে গত ৭ নভেম্বর ঢাকায় ডিজেলচালিত বড় বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ১৫ পয়সা ও মিনিবাসে ২ টাকা ৫ পয়সা নির্ধারণ করে দেয় বিআরটিএ। বড় বাসে সর্বনিম্ন ভাড়া ঠিক করা হয় ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা। যেসব বাস সিএনজিতে চলে, সেগুলোর ভাড়া বাড়বে না। তবে ভাড়া নির্ধারণ করে দেওয়া হলেও এখনও নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। সরেজমিনে দেখা গেছে যাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে প্রতিটি বাসেই চলছে বাকবিতণ্ডা। যাত্রীরা জানান, সরকার যে ভাড়া নির্ধারণ করে দিয়েছে, তার থেকে এখনও অতিরিক্ত ভাড়া নিচ্ছে যাত্রীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম