ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাজধানীতে আইনজীবীর বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২২,  6:03 PM

news image

রাজধানীর আজিমপুরে মিজানুর রহমান নামে এক আইনজীবীর বাসা থেকে সাজেদা (৪৬) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে আজিমপুরের ১২১ চায়না বিল্ডিং গলির বাসা থেকে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। বুধবার রাতে পুলিশ জানায়, প্রায় আড়াই মাস আগে মিজানুর রহমানের বাসায় কাজ করতে আসেন সাজেদা। মঙ্গলবার সাজেদাকে বাসায় তালাবদ্ধ রেখে বাইরে ঘুরতে যান মিজানুর রহমান দম্পতি।

রাত ৮টার দিকে ফিরে এসে সিলিং ফ্যানের সঙ্গে সাজেদার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদ বলেন, সাজেদার মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। তাই এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ওই বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রী থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম