ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

রাজধানীতে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২৬,  4:49 PM

news image

রাজধানীর বাসাবোয় কুকুরের তাড়া খেয়ে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ জহির (৩২) কিশোরগঞ্জের বাজিতপুর থানার ইব্রাহিমের ছেলে। তিনি খিলগাঁও বাসাবো এলাকায় থাকতেন। শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আনা হয়। এরপর তাকে ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার রাত পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জহিরের আত্মীয় জুয়েল জানান, শুক্রবার বিকেলে বাসাবো এলাকায় রিকশা চালিয়ে যাওয়ার সময় ৩-৪টি কুকুর জহিরকে ধাওয়া করে। পরে দ্রুত রিকশা চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হয়। এরপর তাকে উদ্ধার করে ঢামেকে আনা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম