ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

রাকসু নির্বাচনে নারী প্রার্থী সংকট, নিরাপত্তা চান ভোটাররা

#

১৩ সেপ্টেম্বর, ২০২৫,  6:19 PM

news image

তিন দশকের বেশি সময় পর অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন যোগ করেছে বাড়তি প্রাণচাঞ্চল্য। ক্যাম্পাস মুখরিত প্রার্থীদের নির্বাচনী প্রচারণায়। তবে অনেক শিক্ষার্থী হতাশ হয়েছেন নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায়। রাকসুর ২৩টি পদের মধ্যে হাতে গোনা কয়েকটিতে লড়ার ঘোষণা দিয়েছেন নারীরা। তাদের মধ্যে অনেকেই আবার প্রার্থিতা প্রত্যাহারের কথাও ভাবছেন। তবে ব্যতিক্রমও রয়েছে— দেখা মিলেছে ভয়-ডরহীন নারী প্রার্থীরও। নারী ভোটারদের দাবি, ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে বুলিং থাকবে না এবং ভুক্তভোগীরা সহজেই বিচার পাবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব জানান, নারী শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়গুলো প্রশাসনের নজরে রয়েছে। নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। তিনি আরও বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি আনুষ্ঠানিক অভিযোগের জন্য অপেক্ষা করব না। কোনো তথ্য আমাদের কানে এলে সঙ্গে সঙ্গে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।” রাকসু ও সিনেট প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করা মোট ৩২২ প্রার্থীর মধ্যে নারী ৩৬ জন। ভিপি পদে একজন, জিএস পদে চারজন এবং এজিএস পদে দুইজন নারী প্রার্থী রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম