ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাওয়ালপিন্ডি টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২৪,  7:07 PM

news image

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে পাক বোলারদের তোপের মুখে প্রথম সেশনের শুরুতেই ৬ উইকেট হারিয়েছে টাইগাররা। দ্বিতীয় দিনের শেষ বিকালে ১০ রান সংগ্রহ করে দিন শেষ করেছিল বাংলাদেশ। ৯ বলে ৬ রানে অপরাজিত ছিলেন ওপেনার সাদমান ইসলাম। তৃতীয় দিনে খেলতে নেমে পেসার খুররাম শেহজাদের বোলিং তোপে মাত্র ১৬ রান যোগ করতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। শুধু মাত্র সাদমান ছাড়া দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি আর কোনো ব্যাটার। সাদমান ১০, জাকির হাসান ১, নাজমুল হাসান শান্ত ৪, মুমিনুল হক ১, মুশফিকুর রহিম ৩ ও সাকিব আল হাসান ২ রান করে সাজঘরে ফিরে যান। এরপর লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম