ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রস ছাড়াই চিনি-কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে গুড়

#

নিজস্ব প্রতিনিধি

২৬ নভেম্বর, ২০২৫,  4:53 PM

news image

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার শাহাপুর এলাকায় রস ছাড়া চিনি, আটা, কেমিক্যাল ও কাপড়ে ব্যবহৃত রঙ দিয়ে গুড় তৈরির অভিযোগে অভিযান পরিচালনা করেছে র‍্যাব।  আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে র‍্যাব-৫ এর সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল গুড় ও চিনি জব্দ করেন।  সরেজমিনে গিয়ে ওই গ্রামে গুড় তৈরির তিনটি কারখানা দেখা যায়-  গুড় তৈরি করা হলেও সেখানে আখ ও খেজুরের রসের কোনো ব্যবহার নেই। চিনি ও কেমিক্যাল গলিয়ে কাপড়ে দেওয়া রঙ, আটা, হাইড্রোজ, গ্যাস পাউডার, চুন-চিনি মিশিয়ে তৈরি করা হচ্ছে ভেজাল গুড়। তৈরি হওয়া এসব গুড় পরে স্থানীয় বাজারসহ রাজশাহী, নাটোর ও পাবনার বিভিন্ন মেকামে সরবরাহ করা হয়। কারখানা মালিক নানটু মিয়া র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তার স্ত্রী মোসা. লাকি অকপটে স্বীকার করেন, এই গুড়গুলো তৈরিতে কোনো রস ব্যবহার হয় না। শুধু চিনি, রঙ, আটা ও কেমিক্যাল মেশানো হয়। র‍্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমান বলেন, এখানে থাকা গুড়গুলোতে আখ বা খেজুরের রসের কোনো উপস্থিতি নেই। সব চিনি ও কেমিক্যাল দিয়ে তৈরি। প্রায় এক টন ভেজাল গুড় পাওয়া গেছে, এগুলো ধ্বংস করা হবে। অভিযানে উপস্থিত ছিলেন রাজশাহী ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক ইব্রাহিম হোসেন। তিনি কারখানার মালিক লাকি ও সান্টুকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করেন। তিনি বলেন, পর্যায়ক্রমে আরও কারখানায় জরিমানা করা হবে। একই সঙ্গে এসব ভেজাল পণ্য ধ্বংস করা হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, রাসায়নিক দ্রব্য যে কোনোভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে ক্যান্সারসহ নানা জটিল রোগের ঝুঁকি থাকে। শিশুদের ক্ষেত্রে ক্ষতির মাত্রা আরও বেশি। সূত্র : বাংলাদেশ প্রতিদিন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম