ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রসুনের আচার তৈরি করবেন যেভাবে

#

লাইফস্টাইল ডেস্ক

০৬ মার্চ, ২০২২,  4:24 PM

news image

মুখের রুচি কিংবা খাবারের স্বাদ বাড়াতে আচার বেশ সহায়ক। বিশেষ করে বিভিন্ন ধরনের কাঁচা ফল দিয়ে তৈরি করা হয় আচার। শুধু কি ফল? পেঁয়াজ, কাঁচা মরিচ কিংবা রসুনের আচারও কি জিভে জল আনে না? রসুন এমনিতেই উপকারী একটি ভেষজ। এটি দিয়ে তৈরি আচারও উপকারী, সেইসঙ্গে সুস্বাদুও। চলুন জেনে নেওয়া যাক রসুনের আচার তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

রসুন- দেড় কেজি

সরিষা বাটা- ১ কাপ

আদা বাটা- ৩ টেবিল চামচ

পাঁচফোড়ন- ৩ চা চামচ

হলুদের গুঁড়া- ১ চা চামচ

মরিচের গুঁড়া- ১ চা চামচ

লেবুর রস বা ভিনেগার- ২ কাপ

সরিষার তেল- পরিমাণমতো

চিনি- স্বাদমতো

লবণ- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

আদা বাটা, সরিষা বাটা ও ভিনেগার বা লেবুর রস একসঙ্গে গুলিয়ে রেখে দিন। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে সরিষার তেল দিন। তেল গরম হলে তাতে পাঁচফোড়ন দিন। এবার চুলার আঁচ কমিয়ে আদা ও সরিষা বাটা, হলুদ-মরিচের গুঁড়া দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি মিশে গেলে রসুনগুলো ঢেলে দিয়ে নাড়তে থাকুন। আঁচ সামান্য বাড়িয়ে দিন। তেল-মসলা ফুটে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে দিন। রসুন সেদ্ধ হয়ে এলে আঁচ কমিয়ে দিন। চিনি ও লবণ দিয়ে দিন স্বাদমতো। মাঝে মাঝে নেড়ে দিন। ঝোল শুকিয়ে এলে তেল গায়ে উঠে আসবে। এবার নামিয়ে নিন। ঠান্ডা হলে কাঁচের পাত্রে সংরক্ষণ করুন সুস্বাদু রসুনের আচার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম