ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

রসিক কাউন্সিলার হারার নামে মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে মানববন্ধন

#

০৩ এপ্রিল, ২০২৪,  5:29 PM

news image

রংপুর ব্যুরো: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি, মেট্রোপলিটন পশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং রংপুর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী হারাধন রায় হারার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও মেট্রোপলিটন পুলিশ কমশিনার বরাবরে স্বারক লিপি প্রদান করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলার সভাপতি রাম জীবন কুন্ডু, সহ-সভাপতি শ্রী ধীমান ভট্টটচার্য্য, অরুপ কুমার দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়, সহ-সভাপতি তাপস সরকার পাপ্পু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার সভাপতি খোকন সরকার, সাধারণ সম্পাদক পীযুষ সরকার ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ রংপুর জেলার সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মেট্রোপলিটন বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ।  মানববন্ধনে বক্তারা বলেন, ময়না কুটির কোল্ড স্টোরেজের সামনে যানজট নিরসনকে কেন্দ্র করে হারাধন রায় হারার বিরুদ্ধে হারাগাছ থানায় একটি মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেন ময়না কুটির কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। হারাগাছ থানা পুলিশ কোন প্রকার প্রাথমিক তদন্ত ছাড়াই মামলাটি আমলে নেন বলে অভিযোগ তুলেন বক্তারা। তারা বলেন যা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষে মেনে নেয়া কষ্ট কর। এসময় বক্তারা কাউন্সিলর হারাধন রায় হারার বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক বলে অবহিত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।মানববন্ধণ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে পুলিশ কমিশনার বরাবরে স্বারক লিপি প্রদান করা হয়। স্বারক লিপিটি গ্রহন করেন, অতিরিক্ক পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী। উক্ত মামনববন্ধন ও বিক্ষোভ মিছিলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা, মহানগর এবং বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ এবং ৪ নং ওয়ার্ড বাসী অংশ গ্রহন নেয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম