ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

রশিদ ফেরায় আত্মবিশ্বাসী আফগানিস্তান

#

স্পোর্টস ডেস্ক

০৪ জুলাই, ২০২৩,  4:49 PM

news image

মিরপুর টেস্টে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আফগানিস্তান। ৫৪৬ রানের রেকর্ডগড়া পাহাড়সমান ব্যবধানে হেরে যায়। যদিও দলটিতে ছিল না রশিদ খান, মুজিব উর রেহমানদের মধ্যে বিশ্বসেরা স্পিনাররা। ওয়ানডে সিরিজ দুজনের সঙ্গে ফিরেছেন মোহাম্মদ নবী। শক্তিশালী দল নিয়ে খেলতে নামছে আফগানিস্তান। এই দল নিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ভালো করার স্বপ্ন দেখছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে মিডিয়ার মুখোমুখিতে আফগান অধিনায়ক বলেন, 'রশিদ আমাদের জন্য অনেক বড় নাম। একাদশে যখন রশিদের মতো ক্রিকেটার থাকে, অধিনায়ক হিসেবে এটি আমাকে অনেক বেশি আত্মবিশ্বাস দেয়। এটি আমাদের জন্য ইতিবাচক দিক। সে টেস্ট ম্যাচটি খেলেনি। এখন ওয়ানডে সিরিজে আছে। আমি জানি, সে আমাদের জন্য ভালো কিছু করবে।' টেস্ট ম্যাচে বড় ব্যবধানে হারলেও ওয়ানডেতে ভালো কিছুর প্রত্যাশা দেখছেন শহিদী, 'টেস্ট ম্যাচটি আমাদের অনেক শিক্ষা দিয়েছে। তো আমরা এখন ভালোভাবে প্রস্তুত। আবু ধাবিতে আমরা ১৫ দিনের ক্যাম্প করেছি। টেস্টে যা করতে পারিনি, এবার আমরা সবকিছুর জন্যই প্রস্তুত। ওয়ানডে দলের কয়েকজন ক্রিকেটার টেস্ট ম্যাচে ছিল না। আমরা জানি, কী হতে পারে বা কী হতে যাচ্ছে। সবকিছুর জন্য আমরা প্রস্তুতি নেব। পেস বোলারদের বিপক্ষে আমরা অনেক অনুশীলন করেছি।' বাংলাদেশের প্রশংসা করে শাহিদী বলেন, 'বাংলাদেশ সবসময় নিজেদের মাঠে ভালো খেলে। ওয়ানডেতে গত কয়েক বছর ধরে তারা ভালো খেলছে। তবে আমরাও ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছি। আমরা ওয়ানডেতে গত দুই বছর ভালো খেলেছি। সুপার লিগ থেকে আমরা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করেছি। আমরা ৯টি ম্যাচ খেলিনি। তবু এর মধ্যেই আমরা কোয়ালিফাই করেছি। আমরা এখানে ভালো খেলতে চাই। দুই দলের মধ্যে ভালো একটি লড়াই হবে।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম