ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

রমজান উপলক্ষে ইউএইতে ৪০ শতাংশ ছাড়ে খেজুর বিক্রি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ ফেব্রুয়ারি, ২০২৪,  7:23 PM

news image

পবিত্র রমজান মাস আসার আর মাত্র কয়েক দিন বাকি। এ মাসে অন্যতম প্রয়োজনীয় পণ্য খেজুর প্রায় ৪০ শতাংশ ছাড়ে বিক্রি করছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ব্যবসায়ীরা। খবর খালিজ টাইমসের। শারজার ওয়াটারফ্রন্ট মার্কেট ও জুবাইল মার্কেটে দেখা গেছে, স্বাভাবিকের তুলনায় খেজুরের দাম উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বর্তমানে ফিলিস্তিন, জর্ডান ও সৌদি আরবের মাজদুলের খেজুরের দাম প্রতি কেজি ২০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯৬ টাকা), যা মাত্র কয়েকদিন আগে ছিল ৩০ দিরহাম। একইভাবে রুতাব খেজুর সাধারণত প্রতি তিন কেজির দাম ৬০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৯০ টাকা), যা এখন কমে দাঁড়িয়েছে ৪৫ দিরহামে অর্থাৎ প্রায় ১৩৪২ টাকায়।

একইভাবে সবচেয়ে কাঙ্ক্ষিত আজওয়া খেজুরের দাম এখন প্রতি কেজি ৪৫ দিরহাম থেকে কমে দাঁড়িয়েছে ৩৫ দিরহামে। তবে বাজেট সচেতন মানুষের জন্য রয়েছে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ইরানের জাইদি খেজুর, এর মূল্য প্রতি কেজি ৫ দিরহাম অর্থাৎ ১৪৯ টাকা৷ ওয়াটারফ্রন্ট মার্কেটের ১৩০ নম্বর স্টলের খেজুর বিক্রেতা মোহাম্মদ রইস বলেন, ‘শুকনো ফল এখন দামে ছাড় দিয়ে বিক্রি হচ্ছে। বর্তমানে, মাজদুল খেজুরের চাহিদা উল্লেখযোগ্যভাবে কম। আমরা প্রতিদিন ১০০ কেজির বেশি খেজুর বিক্রি করছি। আমরা আশা করছি, এটি পরের সপ্তাহে প্রতিদিন ৫০০ কেজির বেশি হবে।’ রমজান মাসে খেজুরের একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। এটি ইফতারের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে। ঐতিহ্যগতভাবে মুসলমানরা মহানবি হযরত মোহাম্মদ (সা.) এর উদাহরণ অনুসরণ করে খেজুর ও পানি খেয়ে তাদের রোজা ভঙ্গ করেন। এই মিষ্টি ও পুষ্টিকর ফলটি একদিনের রোজার পরে দ্রুত শক্তি বৃদ্ধি করে ও রক্তে শর্করার মাত্রা পূরণ করতে সাহায্য করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম