ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রবি বোপারা বল টেম্পারিং, শাস্তি পেল সিলেট সানরাইজার্স

#

ক্রীড়া প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  4:36 PM

news image

বিপিএলে ২০১৩ সাল থেকে নিয়মিত খেলছেন রবি বোপারা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৬৬ ম্যাচ খেলেছেন তিনি। তবে প্রথমবার অধিনায়কের দায়িত্ব পেয়ে বিতর্কে জড়ালেন সিলেট সানরাইজার্সের অধিনায়ক বোপারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে বল টেম্পারিং করেছেন এই ইংলিশ ক্রিকেটার। বল টেম্পারিং করায় ৫ রান পেনাল্টি দিলেন বোপারা। নিজের প্রথম ওভারেই এমন অখেলোয়াড়সুলভ আচরণ করলেন ডানহাতি পেসার। ম্যাচের নবম ওভারের তৃতীয় বলের পর অনফিল্ড দুই আম্পায়ার মাহফুজুর রহমান ও প্রাগিথ রামবুকভেলার সন্দেহ জাগায় বোপারার কাছ থেকে বল চেয়ে নেন। টিভি রিপ্লেতে দেখা যায়, বাঁহাত দিয়ে বল আড়াল করে ডানহাতের দুই আঙুলের নখ দিয়ে বল ঘষামাঝা করছিলেন বোপারা। তাৎক্ষণিকভাবে বিষয়টি দুই আম্পায়ারের নজরে আসে। বলের আকৃতির পরিবর্তন কিংবা বল নরম হয়ে যাওয়ায় নতুন বল চেয়ে নেন আম্পায়াররা। সঙ্গে সিলেটের শাস্তিতে খুলনার স্কোরবোর্ডে জমা হয় ৫ রান। মাঠে বোপারা আম্পায়ারদের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। দুই হাত তুলে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাকে। সিলেটের বাকি খেলোয়াড়দের চোখে মুখেও তখন উৎকণ্ঠা। নতুন বল নিয়েও বোপারা আড়াল করে বোলিং করেছেন। যা তার স্বাভাবিক বোলিং অ্যাকশন।  উল্লেখ্য, সোমবার খুলনার দেয়া ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬৭ রানে থামে সিলেটের ইনিংস। এতে ১৫ রানের জয় পায় খুলনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম