ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রনির সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানালেন চিকিৎসক

#

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২২,  9:54 PM

news image

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ সদস্য জিল্লুর রহমানের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসক। সোমবার (১৯ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ড. সামন্ত লাল সেন সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, আবু হেনা রনি ও জিল্লুর রহমান আগের চেয়ে ভালো আছেন। খুব বেশি খারাপ এটাও বলা যাবে না। তবে দগ্ধ রোগী যতদিন পর্যন্ত হাসপাতাল থেকে বাড়ি না ফিরবেন ততদিন শঙ্কামুক্ত বলা যাবে না। তারপরও ঘটনার পর থেকে তাদের অবস্থা এখন অনেকটাই ভালো এবং তারা যেন আরও দ্রুত সুস্থ হতে পারেন সেজন্য কিছু ব্যবস্থাও আমরা গ্রহণ করেছি। এদিকে,

আহতদের দেখতে হাসপাতালে যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ। এ সময় তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। আহতদের দেখে বেরিয়ে যাওয়ার সময় ড. বেনজির আহমেদ সাংবাদিকদের বলেন, তারা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়েছেন। আমি আবু হেনা রনির সঙ্গে কথা বলেছি। তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন। তাদের দুজনেরই মানসিক শক্তি প্রশংসনীয়। আমাদের বিশ্বাস তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তাদের জন্য আমাদের দিক থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। সাংবাদিকদের প্রশ্ন তিনি বলেন, দুর্ঘটনা কখনও বলে আসে না। গাজীপুরে যে ঘটনা ঘটেছে সেটিও একটি দুর্ঘটনা। তারপরও আমরা এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছি। পাশাপাশি তদন্ত যেন দ্রুত ও নিরপেক্ষতার সঙ্গে শেষ করা হয় সেজন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এরে পেছনে যদি কোনো কারণ থাকে তাও তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। উল্লেখ‌্য, গত ১৬ সেপ্টেম্বর গাজীপুরে পুলিশ লাইন্স মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানের উদ্বোধনের সময় বেলুন বিস্ফোরণে রনিসহ পাঁচ জন দগ্ধ হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম