ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

রংপুর রেলওয়ে স্টেশন থেকে হেরোইনসহ ১ মাদক কারবারি র‍্যাবের হাতে গ্রেফতার

#

০৫ অক্টোবর, ২০২৩,  3:26 AM

news image

আবুল হোসেন বাবলুঃ র‌্যাব-১৩ রংপুর সদর ব্যাটালিয়ন ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী থেকে ট্রেনযোগে একজন মাদক চোরাকারবারি বিপুল পরিমাণ হেরোইন রংপুরে বিক্রির উদ্দেশ্যে বহন করে নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গত ৩ অক্টোবর রংপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে অভিযান চালায় র‌্যাব-১৩ রংপুর এর একটি চৌকস আভিযানিক দল। এ সময় ১২৮ গ্রাম হেরোইনসহ ১জন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। গ্রেফতারকৃত মাদক কারবারি রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রসুলপুর কুমদপুর গ্রামের মৃত আজিমুদ্দিন সরকার এর ছেলে মোঃ আফজাল হোসেন সরদার (৫৮)। র‌্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত মাদক কারবারি বিশেষ কায়দায় তার শরীরের সাথে পকেট তৈরি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে হেরোইন পরিবহন করে আসছিল।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সৈয়দপুর রেলওয়ে জেলা লালমনিরহাট রেলওয়ে থানায় নিয়মিত মামলা রুজু করে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম