ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান গ্রেফতার-৫৫

#

০৯ জুলাই, ২০২৩,  2:47 AM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর নগরীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি, মাদক সেবী, জুয়াড়ি ও কিশোর অপরাধী সহ মোট ৫৫ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন থানা পুলিশ।  গত ৭ জুলাই সন্ধ্যা হতে মধ্য রাত অবধি নগরীর জেলা স্কুল মাঠ, রংপুর কেন্দ্রীয় ঈদগা মাঠ, ক্রিকেট গার্ডেন, কারমাইকেল কলেজ মাঠ সহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আরও জানান, চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে গত ৬ জুলাই ২১ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। আজ দ্বিতীয় অভিযান ৭ জুলাই মধ্য রাত পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট ৫৫ জন মাদক চোরাকারবারি মাদক সেবী, জুয়াড়ি এবং কিশোর অপরাধীকে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য, মাদক সেবনের সরঞ্জামাদি এবং জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম