ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

রংপুর মেট্রোপলিটন পুলিশের চলমান ষষ্ঠ দিনের অভিযানে গ্রেফতার-৪৮

#

১২ জুলাই, ২০২৩,  10:42 PM

news image

রংপুর ব্যুরোঃ রংপুর নগরীর বিভিন্ন স্থানে পঞ্চম দিনে  মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি, মাদক সেবী, দেশিয় অস্ত্র ধারী, জুয়াড়ি ওয়ারেন্ট মূলে অপরাধী সহ মোট ৪৮ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। ৭ দিনের অভিযানে এ পর্যন্ত মোট গ্রেফতার-২৬৬। সোমবার ১০ জুলাই সন্ধ্যা হতে ১১ জুলাই মধ্য রাত পর্যন্ত নগরীর মেডিক্যাল, কেল্লাবন্দ, আমাশু কুকরুল, সাতমাথা রেল বস্তি, শাপলা চত্তর, রবার্টসন গঞ্জ, আলম নগর , নুরপুর, মহাদেবপুর, গনেশপুর, বাবুপাড়া, রঘুবাজার, ফতেপুর, চায়নামোড়, এরশাদনগর, মাহিগঞ্জ বাজার সহ মহানগরী এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। মঙ্গলবার রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মানিত পুলিশ কমিশনার এর সার্বিক দিক নির্দেশনায় সকল থানার একযোগে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে গত ৬ জুলাই ২১ (৭ জুলাই) ৫৫ (৮ জুলাই) ৪৫ এবং ৯ জুলাই ৫৬ জন, ১০ জুলাই ৪১ জনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ৬ষ্ঠ দিন বুধবার মধ্য রাত পর্যন্ত পরিচালিত অভিযানে ওয়ারেন্ট সহ মোট ৪৮ জন মাদক কারবারি মাদক সেবী, জুয়াড়ি এবং কিশোর অপরাধীকে আটক করা হয়েছে।  আটকের সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাজা, ৪৬ পিস ইয়াবা, ১০ গ্রাম হিরোইন এবং ১টি দেশিয় অস্ত্র দেশিয় অস্ত্র (চাইনিজ কুড়াল), মাদক সেবনের সরঞ্জামাদি ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় ২টি মাদক ও ১টি অস্ত্র মামলা, তাজহাট থানায় ১টি, মাহীগঞ্জ থানায় ১টি নিয়মিত মাদক মামলা ও ডিবি কর্তৃক ২টি নিয়মিত মাদক মামলা রুজু সহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম