ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

রংপুর পাগলাপীরে সদর ট্রাফিক পুলিশের উদ্যোগে শুভেচ্ছা স্বরূপ কাপড় বিতরণ

#

০৯ এপ্রিল, ২০২৪,  4:23 AM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর সদর ট্রাফিকের এটিএসআই শেখ মোস্তাফিজুর রহমানের উদ্যোগে ৮ এপ্রিল সোমবার বিকেলে পাগলাপীর পুলিশ বক্সের সামনে রিক্সা, ভ্যান, অটো চালক সহ পথচারীদের মাঝে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা স্বরূপ কাপড় বিতরণ করা হয়। প্রধান উদ্যোক্তা সদর ট্রাফিকের মানবিক পুলিশ অফিসার এটিএসআই শেখ মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সদর ট্রাফিকের টিআই মোঃ নুর আলম সিদ্দিক, সার্জেন্ট মোঃ আরমান কবিরসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স ও পাগলাপীর বাইক রাইডার্স টিমের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম। কাপড় বিতরণকালে টিআই মোঃ নুর আলম সিদ্দিক চালকদের সতর্কতার সাথে গাড়ি চালানো এবং ঈদ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে যানবাহন চলাচলের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এছাড়াও মহাসড়কে অবৈধ থ্রি হুইলার রিক্সা, ভ্যান এবং অটো না চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম