ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

রংপুর জেলা পুলিশের গত ২৪ ঘন্টার অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেফতার-১৭

#

আবুল হোসেন বাবলু

৩১ জুলাই, ২০২৩,  12:32 AM

news image

রবিবার (৩০ জুলাই) ২৪ ঘন্টায় রংপুর জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী ও ওয়ারেন্ট তামিল করতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় মোট ১৭ জন কে গ্রেফতারসহ ইয়াবা উদ্ধার করা হয়। যথাক্রমে-গংগাচড়া থানা ৪ জন, তারাগঞ্জ থানা ৪ জন, বদরগঞ্জ থানা ১ জন ও  মিঠাপুকুর থানা পুলিশ কর্তৃক ৮ জন গ্রেফতার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামী ৮ জন। নিয়মিত, মাদকদ্রব‌্য ও অন্যান্য মামলায় ৯ জনসহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর দিকে গংগাচড়া থানা পুলিশ মোঃ রাকিবুল ইসলাম ও সাহানুর রহমান নামে ২ জনকে ১৪৭ পিচ ইয়াবা ট‌্যাবলেটসহ গ্রেফতার করছে। রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ইফতে খায়ের আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে ২৪ ঘন্টায় মোট ১৭ জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম