ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

রংপুর জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ অটোরিক্সা জব্দ গ্রেফতার-১

#

০৫ মে, ২০২৪,  5:15 AM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি'র একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারি লালমনিরহাট জেলার সদর থানাধীন তালুক খুটামারা বালাটারী গ্রামের আঃ মালেক এর ছেলে আদম আলী সরকার @ মাসুম। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতে খায়ের আলম জানান, ডিবি পুলিশের টিম গত ৩ মে দুপুরে রংপুর জেলার গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারি ইউনিয়নের পূর্ব ইচলী মৌজাস্থ নূর ইসলামের হোটেলের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় একটি ব্যাটারীচালিত অটোরিক্সা তল্লাশি করে সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো একটি পোটলায় ০২ কেজি গাঁজাসহ অটোরিক্সাটি জব্দ এবং মাদক কারবারি আদম আলী সরকার @ মাসুমকে গ্রেফতার করে। এ বিষয়ে গংগাচড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম