ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রংপুরে ৩৬ ঘণ্টায় শীতজনিত রোগে ১১ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১০ জানুয়ারি, ২০২৬,  5:16 PM

news image

রংপুর অঞ্চলে স্মরণকালের প্রচণ্ড শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সেইসঙ্গে ঘন কুয়াশা, এর ফলে বেলা ১১টা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে যানবাহনকে চলাচল করতে হয়। শৈত্যপ্রবাহের মধ্যে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৩৬ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে দুটি মাঝারী আকারের শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ থাকলেও হিমেল বাতাস শীতের তীব্রতাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বিপাকে পড়েছে সহায় সম্বলহীন দরিদ্র মানুষ আর কর্মজিবী মানুষরা।  শীতের কারণে ঘর থেকে বের হয়ে কাজে বের হতে না পারায় পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন কাটছে তাদের।  অপরদিকে প্রচণ্ড শৈত্যপ্রবাহে কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, ব্রনকাইটিস, শ্বাস কষ্ট সর্দ্দি কাঁশিসহ বিভিন্ন রোগ বালাই ব্যাপারভাবে ছড়িয়ে পড়েছে। গত ৩৬ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ১১ জন মারা গেছে। মৃতদের মধ্যে ৭ শিশু এবং ৪ জন বয়স্ক মানুষ রয়েছেন। চিকিৎসকরা বলছেন, কোনভাবেই শিশুদের ঘরের বাইরে বের করা যাবেনা। গরম কাপড় বেশি বেশি পরিধান করাতে হবে। সূত্র : একুশে টিভি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম