ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রংপুরে সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্রসহ ৩ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ

#

আবুল হোসেন বাবলু

২৯ জানুয়ারি, ২০২২,  8:14 PM

news image

শুক্রবার ২৮ জানুয়ারী সন্ধ্যায় রংপুরের পীরগাছা থানাধী কৈকুড়ি ইউনিয়নের সুবিদ গ্রামে সেনাবাহিনীর "ম্যাচওয়েটার" পদের ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়ার সময় ৩ প্রতারককে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশ।  গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সোনাতলা থানাধীন নুরার পটল গ্রামের মোঃ সাহাবুল ইসলামের ছেলে মোঃ আতিকুল  ইসলাম (২২), ও একই থানাধীন উত্তর বাশহাটা গ্রামের মৃত হরেন্দ্র নাথ রায়ের ছেলে শ্রী হরিপদ রায় (৪৫) এবং গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন ঝারা বর্ষা গ্রামের মৃত আব্বস আলীর ছেলে মোঃ আতিকুর রহমান @ হাদী (৪০)।  এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর "ম্যাচওয়েটার" পদের ভুয়া নিয়োগপত্র, প্রতারণার কাজে ব্যবহৃত প্রাইভেট কার  জব্দ করা হয়। স্থানীয়সূত্র থেকে জানা যায়,

ওই চক্রটি  পীরগাছার আমজাদ হোসেনের ছেলে আজিজুল হক (২২) কে সেনাবাহিনীতে "ম্যাচওয়েটার" পদে নিয়োগ দেয়ার প্রলোভনে কৌশলে প্রতারণাপূর্বক ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। গতকাল গ্রেফতারকৃত আসামীরা দ্বিতীয়বারের মতো আমজাদ হোসেনের বাড়িতে প্রাইভেট কার যোগে "ম্যাচওয়েটার" পদের একটি নিয়োগপত্র এনে আরও টাকা দাবি করলে আমজাদ হোসেনের সন্দেহ হয়। এসময় তিনি থানায় খবর দিলে পীরগাছা থানা পুলিশ ৩ জন  প্রতারককে আলামতসহ হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় আমজাদ হোসেন বাদী হয়ে পীরগাছা থানায় আসামীদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।  এ বিষয়ে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মোঃ আশরাফুল আলম পলাশ জানান, গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিকভাবে পুলিশের কাছে প্রতারণার কথা স্বীকার করেছে। তাদের সাথে আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম