ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

রংপুরে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য জব্দসহ গ্রেফতার-২

#

০১ জুন, ২০২৪,  5:12 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মহানগরীর খাস বাগ এলাকায় র‌্যাব এবং বিএসটিআই যৌথ ভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কেমিক্যাল যুক্ত শিশু খাদ্য জব্দ সহ মেসার্স সফট ফুড লিমিটেড এর ২ জন ভেজাল খাদ্য ও মিনারেল পানি উৎপাদনকারীকে আটক করেছে র‍্যাব। আটককৃতদের ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে রংপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।  দণ্ডপ্রাপ্তরা রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানার অন্তর্ভুক্ত জেবিসেন রোড এলাকার  কাউছার আলম এর ছেলে আব্দুর রহিম এবং কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন মোল্লা পাড়া গ্রামের আব্দুল হকের ছেলে শামছুল হক। তারা দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত ভেজাল শিশু খাদ্য সহ একাধিক প্রডাক্ট প্রস্তুত করে বাজারজাত করে আসছিলেন।  ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে ভেজাল শিশু খাদ্য সামগ্রী তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে এবং খাদ্য-দ্রব্য উৎপাদন ও খাদ্য-দ্রব্যে ক্ষতিকর উপাদান (ক্ষতিকর কেমিক্যাল) মিশ্রণের অপরাধে বিএসটিআই আইন- ২০১৮ এর ১৫(১) ধারা মোতাবেক অবৈধ ভেজাল খাদ্য উৎপাদনকারী দুই জনকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।  বিএসটিআই সুত্রে জানা যায়, মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে পণ্যের মোড়কে বিএসটিআই'র মান চিহ্ন ব্যবহার এবং চমকপ্রদ সব স্টিকার লাগিয়ে বিভিন্ন নামে আম জুস, অ্যাপল জুস, আইস ললি ও বুন্দিয়াসহ নানা প্রকার শিশু খাদ্য তৈরি করে বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইনে ২টি মামলা দায়ের করা হয়। এ সময় বিপুল পরিমাণ জুস সহ জুস তৈরীর কাজে ব্যবহৃত কারখানার সকল যন্ত্রপাতি কাচামাল জব্দ এবং কারখানাটি সীলগালা করা হয়। কারাদন্ডে দন্ডিতদের আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে। র‌্যাব-১৩ সুত্রে জানা গেছে, নগরীর পূর্ব খাসবাগ এলাকায় অবস্থিত মেসার্স সফট ফুড লিমিটেড নামের একটি অননুমোদিত প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত বিএসটিআই হতে মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে মান চিহ্ন ব্যবহার করে কেমিক্যাল যুক্ত জুস ও ভেজাল খাদ্য বেবিফুড তৈরী করে আসছিলো। বৃহস্পতিবার ৩০ মে বিকেলে র‌্যাব-১৩'র একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই'র সমন্বয়ে অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল জব্দ এবং অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।  অভিযানটি পরিচালনা করেন, রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাইয়ুম খান। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ তাওহিদ আল আমিন ও পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌঃ প্রান্তজিত সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম