ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

রংপুরে রমজান মাসব্যাপী ক্রয়মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করছে পুলিশ

#

২৫ মার্চ, ২০২৪,  4:18 AM

news image

রংপুর ব্যুরো: রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে ক্রয়মূল্যে গরুর গোস্ত, আলু, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় মূল্যে বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রবিবার ২৪ মার্চ সকাল সাড়ে দশটায় রংপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে  পুলিশ সদস্যরা আরপিএমপি হারাগাছ থানাধীন হক বাজারে (পৌরসভার প্রধান ফটক সংলগ্ন) এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে পুলিশ সদস্য এবং জনসাধারণের মধ্যে ক্রয়মূল্যে গরুর মাংস, আলু, পেঁয়াজ, মুড়িসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রয় করেন। কোনরূপ লাভ ও সার্ভিস চার্য ছাড়াই দেশী গরুর মাংস ৬৫০ টাকা, আলু ২৮ টাকা, ভালোমানের দেশী পেঁয়াজ ৪০ টাকা এবং মুড়ি ৭০ টাকা কেজি দরে বিক্রয় করা হয়। উক্ত বিক্রয় কার্যক্রমে  উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) উৎপল কুমার রায়, সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) সুব্রত ব্যানার্জী ও হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারিসুল ইসলাম। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনশীল পর্যায় রাখতে সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিপিএম-বার পিপিএম-বার। পুলিশের এমন উদ্যোগের ফলে জনগণ সন্তুষ্টি প্রকাশ করেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনারের নির্দেশে সাধারণ মানুষের কল্যাণে এই কার্যক্রম রমজান মাসব্যাপী বিভিন্ন থানা এলাকায় অব্যাহত থাকবে বলেও জানান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) উৎপল কুমার রায়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম