ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রংপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

#

নিজস্ব প্রতিনিধি

০৭ মার্চ, ২০২২,  10:08 PM

news image

রংপুরের পীরগঞ্জে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া নিজ কন্যাকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এম আলী আহমেদ এ আদেশ দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত আব্দুল মালেক (৪৯) আদালতে উপস্থিত ছিল। যাবজ্জীবন দণ্ডাদেশ ছাড়াও আসামিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৪ আগস্ট রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ফতেহপুর ফকিরা গ্রামের আব্দুল মালেক নিজ বাড়িতে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে।

এরপর ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয় দেখান। পরে একাধিকবার ধর্ষণের চেষ্টা করলে মেয়ে তার মাকে বিষয়টি খুলে বলে। এ ঘটনায় ওই বছরের ১৪ আগস্ট আব্দুল মালেককে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা করেন মেয়েটির মা। তদন্ত শেষে ২০১৯ সালের ১২ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন তৎকালীন পীরগঞ্জ থানার এসআই দেবাশীষ কুমার রায়। সাক্ষ্যপ্রমাণ শেষে সোমবার রায় ঘোষণা করেন বিচারক। বাদীপক্ষের আইনজীবী কাজী মাহফুজুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে তার পড়াশোনা বন্ধ হয়ে গেছে। আসামির ফাঁসির আদেশ আশা করেছিলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম