ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রংপুরে মন্ত্রীর ছবি দিয়ে ভূয়া ফেসবুক আইডির মাধ্যমে অর্থ প্রতারণা, গ্রেফতার ১

#

আবুল হোসেন বাবলু

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  2:57 AM

news image

র‌্যাব-১৩'র অভিযানে মাননীয় বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি, মহোদয়ের নাম ও ছবি ব্যবহার করে ভূয়া ফেসবুক আইডির  মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া ১জন প্রতারক গ্রেফতার। রোববার রাতে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার রংপুর মহানগর  তাজহাট থানাধীন মডার্ন মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই   ভুয়া ফেসবুক এ্যাকাউন্ট ব্যবহারকারী রংপুর জেলার বাসিন্দা মোঃ জমসেদ আলীর ছেলে মোঃ নওশাদ আলী (৩৩)  কে গ্রেফতার করে। সোমবার দুপুরে এ বিষয়ে র‍্যাব-১৩, ব্যাটালিয়ন সদর,

আলমনগর রংপুর ক্যাম্পে প্রেস ব্রিফিং করেছেন, র‍্যাব-১৩'র উপ-অধিনায়ক মেজর সৈয়দ মইদুল ইসলাম। তিনি বলেন, ধৃত আসামী মোঃ নওশাদ আলী বেশ কিছুদিন ধরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী টিপু মুনশি এমপি, মহোদয়ের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফেক আইডি (Shad Tipu MP) নামে এ্যাকাউন্ট খুলে মাননীয় মন্ত্রী মহোদয়ের ছবি ও কর্মসূচির বিভিন্ন ছবি ওই এ্যাকাউন্টে পোষ্ট করে প্রচারণা চালাচ্ছিল। আসামী নওশাদ আলী অসহায় বেকারদেরকে মাননীয় বানিজ্য মন্ত্রীর বেশ ধরে চাকুরী দেয়ার নাম করে প্রলোভনের মাধ্যমে আকৃষ্ট করতো। সে মাননীয় মন্ত্রী মহোদয়ের পরিচয়ে ম্যাসেঞ্জারে চ্যাটিং এর মাধ্যমে চাকুরীর বিষয় নিয়ে আলোচনা করতো। উক্ত নওশাদ আলী মাননীয় মন্ত্রীর নামে ফেক আইডি ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ রংপুর জেলার মহানগরসহ আশপাশের এলাকার অসহায় বেকারদের টার্গেট করে চাকুরী দেবার নামে টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম