ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

রংপুরে নানা আয়োজনে পালিত হলো জাতীয় আইন সহায়তা দিবস

#

২৯ এপ্রিল, ২০২৪,  4:53 PM

news image

আবুল হোসেন বাবলুঃ "ষ্মার্ট লিগ্যাল এইড ষ্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যে নানা কর্মসুচীর মধ্য দিয়ে রংপুরে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটি উপলক্ষে রবিবার (২৮ এপ্রিল) সকালে রংপুর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে একটি বনার্ঢ্য র‍্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জজকোর্ট চত্বরে এসে শেষ হয়। পরে সিনিয়র সহকারী জজ রংপুর জেলা  লিগ্যাল এইড অফিসার মিনহাজুর রহমান  এর সঞ্চালনায় রংপুর লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজিরের সভাপতিত্বে এক আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী অনুষ্টিত হয়। মুক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিজ্ঞ আদালতের সরকারি জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, রংপুর জেলা পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাগণ, আইনজীবি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী পরিদর্শন করেন অতিথিবৃন্দ। দিবসটি উপলক্ষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম