ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

রংপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রা

#

০৪ মে, ২০২৫,  1:51 PM

news image

রংপুর ব্যুরোঃ রংপুরে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামী রোববার গণপদযাত্রা কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন। রংপুর নগরীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে রংপুর জিলা স্কুল মাঠ পর্যন্ত এই গণপদযাত্রায় নদীপারের প্রায় ৫০ হাজার মানুষ অংশগ্রহণ করবেন। এছাড়া পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

গতকাল শনিবার (৩ মে) দুপুরে রংপুর নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।

সংবাদ সম্মেলনে আসাদুল হাবীব দুলু বলেন, ভারত বাংলাদেশের ভালো চায় না। তারা তিস্তার পানি একতরফা প্রত্যাহার করে এ দেশের উত্তরাঞ্চল কে মরুকরনের দিকে ঠেলে দিয়েছে। বিগত সরকারের সময় তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতে দেয়নি। ফলে প্রতি বছর তিস্তার আগ্রাসনে হাজার হাজার মানুষ ভিটেমাটি হারা হচ্ছে। তিস্তাপাড়ের মানুষের আর্তনাদে এই অঞ্চলের আকাশ বাতাস ভারি হয়ে উঠছে। তাই তিস্তাকে রক্ষা করা আমাদের জরুরি। এ অঞ্চলের মানুষ জেগে উঠেছে। নিজস্ব অর্থায়নে হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। 

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা দাবি করে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন রোডমার্চ, মানববন্ধন, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও বিগত সরকারের আমলে কোনও ফল পাওয়া যায়নি। তবে, ৫ আগস্ট সরকারের পতনের পর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য তিস্তাপারের মানুষজন ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দু’দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শ্লোগানে আয়োজিত সেই কর্মসূচিতে পাঁচ জেলার ১১ পয়েন্টে তাঁবু খাটিয়ে একযোগে কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচির উদ্বোধন করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। এই কর্মসূচিতে পাঁচ জেলার লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন। তবে, এর পরও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনও এই বিষয়টি আমলে নেয়নি। 

দুলু বলেন, ‘দু’দিনব্যাপী অবস্থান কর্মসূচির সময় ঘোষণা করা হয়েছিল, যতদিন তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়িত না হবে, ততদিন আন্দোলন চলবে।’ সেই ঘোষণার প্রেক্ষিতে রোববার গণপদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ পদযাত্রায় উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস ও শামসুজ্জামান দুদু।

গণপদযাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজুনব্বী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, বিএনপি নেতা এমদাদুল হক ভরসা, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। #

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম