ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

রংপুরে ছিনতাইয়ের নাটক সাজিয়ে ২৫ লক্ষ টাকা গায়েব গ্রেফতার-৪

#

১৪ মে, ২০২৫,  3:57 AM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুরে নিজ ভায়রা ভাইকে দিয়ে ছিনতাইয়ের নাটক সাজিয়ে ২৫ লক্ষ টাকা গায়েব করে দিয়েছে তামাক ব্যবসায়ীর বিশ্বস্ত পিকআপ চালক। এঘটনায় পিকআপ চালকসহ ৪জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর কোতোয়ালী থানা পুলিশ। ছিনতাই হওয়া ২৫ লক্ষ টাকার মধ্যে হতে ৪ লক্ষ ৬৫ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এজাহারের বরাত দিয়ে মহানগর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ছিনতাইয়ের মাস্টারমাইন্ড ওই প্রতিষ্ঠানের পিকআপ চালক শংকর চন্দ্র অধিকারী। তার ভায়রা ভাইকে দিয়ে সে ছিনতাইয়ের নাটক সাজিয়ে ঘটনাটি ঘাটায়।

ঘটনার দিন ৬ মে UCBL Bank থেকে টাকা উত্তোলন করে রংপুর জেলার কোতয়ালী থানাধীন ২নং হরিদেবপুর ইউনিয়নের পান বাজার এলাকার গোডাউনে ফেরার পথে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানাধীন পার্বতীপুর নিসবেতগঞ্জ গ্রামস্থ ঘাঘট কমিউনিটি সেন্টারের অনুমান ১০০ গজ পূর্বে পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা ৪ ছিনতাইকারী মোটরসাইকেল যোগে পিকআপ এর পথ রোধ করে ধারালো অস্ত্রের মুখে ২৫ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

উল্লেখ্য যে,খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন নারায়নপুর বাইনতলা গ্রামে গোপাল বিড়ি ফ্যাক্টরী লিমিটেড নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তারা দীর্ঘদিন থেকে রংপুর অঞ্চলের বিভিন্ন স্থান থেকে গোপাল বিড়ি ফ্যাক্টরীর জন্য তামাক ক্রয় করে উক্ত গোডাউনে রেখে ব্যবসা করে আসছে। তামাকের টাকা পরিশোধ করার জন্য ফ্যাক্টরির মালিক ব্যাংকে টাকা পাঠালে সেই টাকা উঠাতে যান কোম্পানির বিশ্বস্ত ড্রাইভার শংকর চন্দ্র অধিকারী ও ম্যানেজার শ্রী স্বপন কুমার দাশ। ২৫ লক্ষ টাকার লোভ সামলাতে না পেরে ভায়রা ভাই ও তার সহযোগী ছিনতাইকারীদের সহায়তায় ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করে শংকর চন্দ্র অধিকারী। পরবর্তীতে নিজেদের মধ্যে সেই টাকা ভাগাভাগি করে নেয়।

এ ঘটনায় গোপাল বিড়ি ফ্যাক্টরীর মালিক খুলনা জেলার সদর থানাধীন লোয়ার যশোর রোড এলাকার মৃত তাপস অধিকারীর ছেলে পুলক অধিকারী বাদী হয়ে অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে তদন্তে নামে মহানগর কোতোয়ালী থানা পুলিশ। তদন্তের একপর্যায়ে পিকআপ চালককে সন্দেহ করে পুলিশ। জিজ্ঞাসা বাদে পিকআপ চালক শংকর স্বীকার করে, তার পরামর্শে ভায়রা ভাই ও তার সহযোগীরা মিলে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। তার স্বীকারোক্তি মতে অভিযান চালিয়ে আরও ৩জন ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সর্বমোট ৪ লক্ষ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা রংপুর জেলার সদর কোতোয়ালী থানাধীন হরিদেবপুর গংগাদাস গ্রামের মৃত গৌর চন্দ্র অধিকারীর ছেলে (পিকআপ চালক) শংকর চন্দ্র অধিকারী (৬৪), রংপুর মহানগর কোতয়ালী থানাধীন রামপুরা (নর সুন্দরপাড়া) গ্রামের শ্রী জতীস চন্দ্র সরকার এর ছেলে বাঁধন সরকার ঝানু (৩৮), একই গ্রামের বেরেন চন্দ্র সরকার এর ছেলে নিত্য দেবনাথ (৩৮) এবং একই থানাধীন রামপুরা ১৭নং ওয়ার্ড এলাকার মৃত সায়েদুজ্জামান এর ছেলে শরিফুল ইসলাম (৪০)।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম