ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রংপুরে ছাত্রীনিবাস থেকে বেরোবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর, ২০২২,  5:09 PM

news image

ছাত্রীদের একটি মেস থেকে শাহনাজ আক্তার মুন্নি নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শনিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কামারের মোড়ের আজিজুল হক ছাত্রীনিবাস থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেল ৩টা থেকে শাহনাজের রুমের দরজা বন্ধ ছিল। শুরুতে তারা ভেবেছিল, সে হয়তো ঘুমাচ্ছে। দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় মেসের বান্ধবীরা রাত সাড়ে ৮টায় তার দরজায় নক করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

বিষয়টি সন্দেহজনক মনে হলে, তারা জানালা দিয়ে দেখার চেষ্টা করেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। শাহনাজকে এ অবস্থায় দেখে দুজন জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও বিভাগীয় প্রধানের উপস্থিতিতে পুলিশ এসে মরদেহ নামায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন এমন খবর পেয়ে প্রক্টরিয়াল বডিসহ ঘটনাস্থলে যাই। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইজার আলী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গীয় অফিসারসহ ঘটনাস্থলে যাই। পরে মরদেহ উদ্ধার করা হয়। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিক জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম