ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

রংপুরে আদালত চত্বরে মামলার বাদীসহ স্বাক্ষীকে মারধরের অভিযোগ

#

২৯ নভেম্বর, ২০২৩,  3:17 AM

news image

রংপুর প্রতিনিধিঃ জমিজমা সংক্রান্ত মামলার সাক্ষী দিতে এসে আদালত চত্বরে হামলার শিকার হয়েছে মামলার বাদী এবং ওই মামলার সাক্ষীগন। আদালত থেকে বের হয়ে প্রধান ফলকে আসা মাত্রই অজ্ঞাত দুর্বৃত্ত সহ মামলার এজাহার নামীয় আসামীগণ বাদী ও সাক্ষীদের উপর অতর্কিত হামলা করে বলে অভিযোগ উঠেছে।  সোমবার (২৭ নভেম্বর) দুপুরে রংপুরের আদালত চত্বরে জায়গা-জমি সংক্রান্ত মামলার ধার্য তারিখে মামলার স্বাক্ষী দিতে এলে পূর্ব পরিকল্পিতভাবে উক্ত মামলার আসামী পক্ষ মামলার বাদীসহ স্বাক্ষীদের ধাওয়া দেয় একপর্যায়ে মারধর শুরু করে। এ সময় আশপাশের বিভিন্ন মানুষ জনের হস্তক্ষেপে রেহাই পায় তারা। মানুষজন এগিয়ে এলে সুযোগ বুঝে পালিয়ে যায় হামলাকারীরা। রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার খালিশা হাজিপুর (ঝাড়ুয়া পাড়া) গ্রামের মৃত আঃ রউফ এর ছেলে মামলার বাদী মোঃ আঃ সালাম ও স্বাক্ষীরা জানান, আসামীগণ অত্যান্ত দূর্দান্ত দাঙ্গাবাজ হওয়ায় আমরা আদালতের দারস্থ হয়েছি। রংপুরের বিজ্ঞ সহকারী জজ বদরগঞ্জ আদালতে মামলা চলমান রয়েছে। মামলার বাদী আঃ ছালাম আরও জানান, আসামীরা যখন বুঝতে পেরেছে যে, তারা মামলায় হেরে যাবে তখন থেকেই বিভিন্ন ভাবে হুমকিধামকি ভয়ভীতি প্রদর্শন করে আসছে তারা। এর ধারাবাহিকতায় আজ মমতাজ উদ্দিন, আব্দুস ছালাম @ কালু, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম ও জান্নাতুল ইসলামসহ বেশ কয়েকজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত সহ আমাদের উপরে হামলা চালিয়েছে। আমরা এর তিব্র নিন্দা জানাই। আদালত চত্বরে এ নেক্কারজনক ঘটনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু বিচার এবং হামলাকারীদের শাস্তির দাবি জানাই। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম