রংপুরে 'সমতায় তারুণ্য' প্রকল্পের উদ্বোধন
০৪ জুলাই, ২০২৪, 3:50 AM
NL24 News
০৪ জুলাই, ২০২৪, 3:50 AM
রংপুরে 'সমতায় তারুণ্য' প্রকল্পের উদ্বোধন
আবুল হোসেন বাবলুঃ রংপুরে 'সমতায় তারুণ্য' প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ফারুক, ইউনিসেফ রংপুর ফিল্ড অফিসের প্রধান এএইচ তৌফিক আহমেদ, জাগো ফাউন্ডেশন ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা মেনহাজ ওয়ারদা লিথিসহ অন্যরা। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই রংপুর প্রতিনিধি মেরিনা লাভলী, দৈনিক মুক্ত খবর পত্রিকার রংপুর ব্যুরো আবুল হোসেন বাবলু, নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভ'র রংপুর জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম। বুধবার ৩ জুলাই সকালে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে রংপুরের ১০টি যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেদারল্যান্ড দূতাবাসের আর্থায়নে প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় জাগো ফাউন্ডেশন সমতায় তারুণ্য প্রকল্পের মাধ্যমে দেশের ৮ বিভাগের বিভিন্ন কমিউনিটি, গণমাধ্যম এবং নীতিগত স্তরে জেন্ডার বৈষম্য নিরসনে তরুণদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করবে।