ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

রংপুরের বদরগঞ্জে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০২৪,  4:58 PM

news image

রংপুর ব্যুরোঃ রংপুরের বদরগঞ্জে ফেসবুকে শূকরের ছবি যুক্ত কুরুচিপূর্ণ মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করার অপরাধে জয়ন্ত কুমার রায় (২২) নামের অনার্স দ্বিতীয় বর্ষে পড়ুয়া এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আবু আশরাফ সিদ্দিকী বলেন, মঙ্গলবার জয়ন্ত কুমার তার ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এঁর খাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করে। বিষয়টি বিভিন্ন মানুষজন স্ক্রিনশট করে নেট দুনিয়ায় ছড়াতে থাকে। বদরগঞ্জসহ গোটা রংপুরে বিষয়টি নিয়ে ফেসবুকে তোলপাড় ও প্রতিবাদের ঝড় ওঠে। পরিস্থিতি জানতে পেরে বুধবার ২৪ এপ্রিল বেলা ১১টার দিকে সেটিকে ডিলিট করে দেয় জয়ন্ত। কিন্তু ততক্ষণে অনেকেই তার কমেন্টসটি স্ক্রিনশট করে রাখে। একপর্যায়ে স্হানীয় মানুষজন জয়ন্তকে আটক করে মারধরের চেষ্টা করলে জয়ন্ত কৌশলে পালিয়ে যায়। বুধবার ২৪ এপ্রিল দুপুরে বদরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ এর নেতৃত্বে বিভিন্ন রুটে অভিযান চালায় পুলিশ। এ সময় টেক্সেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত জয়ন্ত কুমার রায় রংপুর জেলার বদরগঞ্জ পৌরসভা এলাকার কৈলাস পাড়া মহল্লার বাবলু চন্দ্রের ছেলে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, অভিযুক্ত জয়ন্তকে গ্রেফতার করা হয়েছে মামলা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম