ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

রংপুরের গংগাচড়ায় ফেনসিডিলের আদলে মাদকদ্রব্য স্ক্যাফ সহ গ্রেফতার-১

#

২৯ জানুয়ারি, ২০২৪,  3:41 AM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর জেলার গঙ্গাচড়া থানার একটি চৌকস টিম ১৫০ বোতল ফেনসিডিল সাদৃশ্য মাদকদ্রব্য স্ক্যাফ উদ্ধারসহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে। ওই অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার অন্তর্ভুক্ত উত্তর সিংগীমারি গ্রামের মৃত আবদার রহমানের ছেলে মন্টু মিয়া (৪০)। গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, রবিবার (২৮ জানুয়ারী) দুপুরে রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হানের নির্দেশনায় আমার নেতৃত্বে একটি আভিযানিক দল গঙ্গাচড়া থানার অন্তর্ভুক্ত লক্ষিটারি ইউপির মহিপুর ব্রিজের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালায়। এ সময় একটি লাল রঙের ইজিবাইকের পিছনের সিটের ব্যাটারি রাখা বক্সের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় মাদকদ্রব্য স্ক্যাফ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ ঘটনায় গঙ্গাচড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম