ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই

যৌবন, প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২২,  6:18 PM

news image

ক্ষমতাসীন সরকার পতনে আন্দোলনের ঘোষণা বিএনপির দিবাস্বপ্ন বলে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, এ মুহূর্তে নাকি বিএনপির একমাত্র লক্ষ্য সরকারের পতন ঘটানো। এজন্য আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা। তবে আমরা মনে করি, এটি তাদের দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। দেশের জনগণকে নিয়ে চিন্তা করে না দলটি। ওদের কেবল উদ্দেশ্য হলো ক্ষমতা দখল করা। তিনি বলেন, সরকার পতন মানে ক্ষমতায় যেতে চায় বিএনপি। বাংলাদেশকে আবার পেছনে ফিরিয়ে নিতে চায় তারা। ফের হাওয়া ভবনে নীতি-নির্ধারণ হবে। সারাদেশে চলবে ধ্বংসলীলা। আবারও জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বাড়বে। কবি নজরুল প্রসঙ্গে মন্ত্রী বলেন, যৌবন, প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, বাহাউদ্দীন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম