ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

যে ৫ ব্যাংকে মার্চে রেমিট্যান্স আসেনি

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২৫,  5:58 PM

news image

চলতি বছরের মার্চে দেশের ইতিহাসে এক মাসে সবচেয়ে বেশি ৩২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অথচ, রেকর্ড গড়া মাসেও দেশের ৫টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রেমিট্যান্স না আসা ব্যাংকগুলো হলো বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংক, বিদেশি খাতের ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। এদিকে, মার্চের ৩১ দিনে প্রবাসীরা ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ ৪০ হাজার কোটি টাকার বেশি। এর আগে, গত বছরের ডিসেম্বরে প্রবাসীদের পাঠানো ২৬৪ কোটি ডলার ছিল একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। চলতি ২০২৪-২৫ অর্থবছরের ৮ মাসে রেমিট্যান্স এসেছে এক হাজার ৯০০ কোটি ডলারের বেশি। যা গত ২০২৩-২৪ অর্থবছরে প্রথম ৮ মাসে ছিল এক হাজার ৪৯৪ কোটি ডলার। সে হিসেবে চলতি অর্থবছরে প্রায় ৪০০ কোটি ডলার রেমিট্যান্স বেশি এসেছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়া‌রি‌তে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারি মাসে ২৫২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পা‌ঠি‌য়েছেন প্রবাসীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম