ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

যে পরিসংখ্যানে পাকিস্তানের সর্বকালের সেরা আফ্রিদি

#

স্পোর্টস ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২২,  7:02 PM

news image

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারদের তালিকায় উপরের দিকেই থাকবে শহীদ আফ্রিদির নাম। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাবেক এই অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাচ্ছেন ৪১ বছর বয়সী এই অলরাউন্ডার।

পাকিস্তানের হয়ে ৩৯৮ ওয়ানডে, ৯৯টি টি-টোয়েন্টি আর ২৭টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে ১১টি সেঞ্চুরির সাহায্যে ১১ হাজার ১৯৬ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ৫৪১ উইকেট শিকার করেন এই ক্রিকেটার।  আর বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টসহ ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে ৩২৬ ম্যাচে অংশ নিয়ে ৪ হাজার ৩৯৫ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে ৩৪৪ উইকেট শিকার করেন আফ্রিদি পাকিস্তানের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৫১৮ ম্যাচে অংশ নিয়ে রেকর্ড ৪৩ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শহিদ আফ্রিদি। ৪৬০ ম্যাচে অংশ নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ৪৯৫ ম্যাচে অংশ নিয়ে ৩৩ বার ম্যাচ সেরা হয়েছেন ইনজামাম-উল হক।   এছাড়া ৩২ ও ৩০ বার ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য বিদায় নেওয়া মোহাম্মদ হাফিজ ও সাবেক তারকা ব্যাটসম্যান সাইদ আনোয়ার। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম