ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

যে কারণে ফের বিতর্কে দালাই লামা, ভিডিও ভাইরাল

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ এপ্রিল, ২০২৩,  4:33 PM

news image

আবারও বিতর্কে জড়ালেন বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা। এবার তার বিরুদ্ধে এক কিশোরের ঠোঁটে চুম্বন দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে বৌদ্ধ সন্ন্যাসীর বলা কয়েকটি কথা তুমুল বিতর্কের জন্ম দিয়েছে।  ভিডিওতে দালাই লামাকে বলতে শোনা যায়, “তুমি কি আমার জিভ চুষে দিতে পারবে?” তবে, নিরপেক্ষভাবে ওই ভিডিও’র সত্যতা যাচাই করা যায়নি। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ঘটনাটি একটি ভরা সভার। দলাই লামার পাশে বসে রয়েছেন একাধিক বৌদ্ধ সন্ন্যাসী। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত দলাইকে সম্মান জানাতে এসেছিল ওই কিশোর। তখনই তার চিবুক ধরে ঠোঁটে চুম্বন করেন ধর্মগুরু। এরপরই নিজের জিভটি বের করেন। এ সময় ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “তুমি কি আমার জিভ চুষে দিতে পারবে?” ভিডিও প্রকাশ্যে আসতেই প্রবল অস্বস্তিতে পড়েছেন বিশ্বজুড়ে দালাই লামার ভক্তরা। অনেকেই বুঝতে পারছেন না, কিশোরের সঙ্গে এমন আচরণ কেন করলেন তাদের আধ্যাত্মিক গুরু! এ ঘটনায় তার বিরুদ্ধে কেউ কেউ শিশু নির্যাতনের অভিযোগও এনেছেন। এক টুইটার ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, দালাই লামা এক ভারতীয় কিশোরকে চুম্বন করছেন। এমনকি, তার জিভ স্পর্শ করতে চাইছেন। তাকে স্পষ্ট উচ্চারণ করতে শোনা যাচ্ছে কথাটা, কিন্তু উনি কেন এটা করলেন? এর আগেও বিতর্কে জড়িয়েছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী দালাই লামা। নিজের উত্তরসূরি বেছে নেওয়া প্রসঙ্গে বলেছিলেন, “যদি কোনও নারী দালাই লামা হন, তবে তাকে অনেক বেশি আকর্ষণীয় হতে হবে।” সেই ঘটনা ছিল ২০১৯ সালের। সূত্র: এনডিটিভি, মার্কা, দ্য টাইমস

https://www.youtube.com/watch?v=mBBtnrHipSc

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম