ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

যেসব কাজে মিলবে মাইগ্রেন থেকে মুক্তি

#

লাইফস্টাইল ডেস্ক

১০ জুলাই, ২০২৩,  5:00 PM

news image

মাইগ্রেনের সমস্যা এখন হামেশাই দেখা যায়। এই রোগের মূল উপসর্গ হল মাথা ব্যথা। যে ব্যথার যন্ত্রণা সহ্য করাও হয়ে যায় মুশকিল। যার এই যন্ত্রণা রয়েছে, তিনিই একমাত্র বোঝেন এই সমস্যার অভিঘাত কতটা! এই ব্যথা হওয়ার সময় কোনও কাজ করা যায় না।

মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তির উপায়-

>> মাইগ্রেনের সমস্যায় মাঝেমধ্যেই কাবু হতে হয়? রাতে নিয়মিত পায়ের তলায় তেল মালিশ করলে মাইগ্রেনের ব্যথা থেকে রেহাই পাওয়া সম্ভব।

>> মাইগ্রেনের ব্যথা দূর হবে যৌন মিলনে। গবেষণা বলছে, যৌন মিলনের মাধ্যমে মাইগ্রেনের ব্যথা কমে। জার্মানির এক দল গবেষক জানাচ্ছেন মাইগ্রেনের ব্যথা বা অন্য যেকোন কারণে যে মাথা ব্যথা হয় তা থেকে মুক্তি দিতে পারে যৌন মিলন।

>> ইউক্যালিপটাস অয়েল, মিন্ট অয়েল দিয়ে মাথায় ম্যাসাজ করলে আরাম পাওয়া যায়। আর ল্যাভেন্ডার অয়েল যদি রোগী সেবন করেন, তবে ১৫ মিনিটের মধ্যে ব্যথা কমতে শুরু করবে।

>> অফিসে একটানা কম্পিউটারের সামনে বসে কাজ করলেও কিন্তু মাইগ্রেনের সমস্যা বাড়বে। কাজের ফাঁকে ফাঁকে একটু চোখ-মুখে পানি দিয়ে আসুন, বসার আসন থেকে উঠে ঘুরে আসুন।

>> মাইগ্রেনের রোগী অনেক সময়ে আলো সহ্য করতে পারেন না। তাই চোখ যেন ঠাণ্ডা থাকে, সেই জন্য টিন্টেড গ্লাসের চশমা দেওয়া হয়। এতে রোগীর চোখ অনেক আরাম পায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম