ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

যেসব কর্মীদের সুযোগ-সুবিধা বাড়াচ্ছে অ্যাপল : ব্লুমবার্গ

#

আইটি ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  4:40 PM

news image

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রয় বিভাগের অনেক কর্মীর সুযোগ-সুবিধা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাস থেকে সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টি কার্যকর হবে। সূত্রের বরাত দিয়ে এ প্রতিবেদন প্রকাশ করেছে ব্লুমবার্গ। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রে অ্যাপলের ২৭০টি স্টোর রয়েছে। স্টোরের অবস্থান ও ভূমিকা অনুযায়ী ২ থেকে ১০ ভাগ বেতন বাড়ানো হতে পারে। বিক্রয় বিভাগের কর্মচারীরা এ সুবিধা পাবে। এর মধ্যে জিনিয়াস বারের টেকনিক্যাল স্টাফরাও আছে। এছাড়া কর্মঘণ্টার ভিত্তিতে কাজ করা জ্যেষ্ঠ কর্মীরাও এ সুবিধা পাবেন। তবে তা সব কর্মীর ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না। অ্যাপল তাদের খুচরা বাজারের কার্যক্রম সম্প্রসারিত করছে। গত বছর অ্যাপল স্টোরে দায়িত্বপালরত কর্মীদের এককালীন ভাতা দিয়েছিল বলে খবর বেরিয়ে ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম