ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

যেমন হতে পারে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশ

#

ক্রীড়া প্রতিবেদক

২০ মার্চ, ২০২৩,  5:18 PM

news image

ঘরের মাঠে শেষ ওয়ানডে সিরিজ ইংল্যান্ডের কাছে হারের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের জন্য মুখিয়ে আছে বাংলাদেশ। এরই মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি জিতে এগিয়ে আছে টাইগাররা। ফলে সোমবার (২০ মার্চ) দ্বিতীয় ম্যাচে জিতলেই আবারও আরেকটি ওয়ানডে সিরিজ নিজেদের করে নেবে তামিমের দল। সিরিজ নিশ্চিতের ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ, এক নজরে দেখে নেয়া যাক। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ১৮৩ রানের জয় পেয়েছিল লাল-সবুজের দল, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের জয়। এবার আরও একটি জয় দিয়ে নিজেদের দখলে সিরিজ নেয়ার সুযোগ এসেছে। তবে সে যাত্রায় বাধা হতে পারে বেরসিক বৃষ্টি।

তবুও আশা নিয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছে তামিম বাহিনী। এদিকে বৃষ্টি থেমে গেলে স্বল্প সময়ে মাঠ খেলার উপযোগী হয়ে যাবে বলে জানিয়েছে ভেন্যু কর্তৃপক্ষ। তাতে সিরিজ জয়ের স্বপ্ন বাংলাদেশ দেখতেই পারে।প্রথম ওয়ানডেতে চোটের কারণে খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ওয়ানডেতেও তার খেলার সম্ভাবনা নেই। চোখের আঘাত থেকে অনেকটা সেরে উঠলেও এখনও চোখের খানিকটা অংশে রক্ত জমে আছে মিরাজের। যার কারণে সানগ্লাস পরে থাকতে হচ্ছে তার সবসময়। এমন অবস্থায় দ্বিতীয় ম্যাচে তাকে একাদশে রাখা হবে কি না, তা নিশ্চিত নয়। আবার বাংলাদেশ দলে তাইজুল ও নাসুমকে নিয়েও রয়েছে সংকট। দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ বোলিং কোচ নিশ্চিত করেও কিছু জানাননি। তার পরিকল্পনায় দুজনই আছেন। আবার প্রথম ম্যাচে নাসুম খেলায়, দ্বিতীয় ম্যাচে তাইজুলকে পরখ করেও দেখতে পারে বাংলাদেশ। এছাড়া অন্য কোনো জায়গায় পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রথম ম্যাচে তিন ডিপার্টমেন্টেই বাংলাদেশ দারুণ পারফর্ম করায় এমনও হতে পারে একাদশে কোনো পরিবর্তনই আনা হবে না।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ 

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হ্রদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির রাব্বি, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ/তাইজুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিুজুর রহমান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম