ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

যেখানে অনুমতি, সেখানেই বিএনপি সমাবেশ করবে : আইজিপি

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২২,  9:22 PM

news image

আমরা আশা করি যেখানে অনুমতি দেওয়া হয়েছে সেখানেই বিএনপি সমাবেশ করবে, এমনটাই জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, এখনো সময় আছে, আমরা অপেক্ষা করব। বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে আশা করি। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যের কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন, বিএনপিকে সমাবেশ করতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু তারা নয়াপল্টনে সমাবেশ করার কথা বলছে। আমরা আশা করি যেখানে অনুমতি দেওয়া হয়েছে সেখানেই তারা সমাবেশ করবে। আইজিপি বলেন, বিএনপির গণসমাবেশে নাশকতাসহ সবকিছু বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হবে। পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে বারবার গণমাধ্যমে এমন অভিযোগ করা হচ্ছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বলেন, পুলিশ আইনের ভিত্তিতে ও নির্দিষ্ট কাঠামোতে দায়িত্ব পালন করে থাকে। কীভাবে দায়িত্ব পালন করতে হবে, সে বিষয়ে আমরা ট্রেনিং নিয়ে থাকি। আইনের আলোকে প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্ব পালন করে পুলিশ। জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনার তদন্তের বিষয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষ হলে আমরা বিস্তারিত জানাবো। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম